রাজধানীর যাত্রাবাড়ী থেকে স্টাফ কোয়ার্টার যাওয়ার পথে কাজলা ব্রিজ এলাকায় ৯ অক্টোবর একটি অটোরিক্সা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির মধ্যে ধাক্কার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, অটোরিক্সাটি উল্টোদিক থেকে উঠে এসে ময়লার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িতে বড় ধরনের ক্ষতি না হলেও রাস্তায় উত্তেজনা ও যানজটের সৃষ্টি হয়।
ধাক্কার পর অটোরিক্সার চালক উত্তেজিত হয়ে ময়লার গাড়ির চালকের ওপর হামলা চালায় । তবে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় কোনো পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ময়লার গাড়ির চালক শারীরিকভাবে অক্ষত রয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তায় প্রতিদিন অটোরিক্সা উল্টোপথে ও হাই রোডে উঠে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। পথচারীদের দাবি অটোরিক্সার হাই রোডে চলাচল বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নির্দেশ ও নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন।