1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বাংলাদেশ বনাম হংকং: শক্তির হিসাব নাকি আত্মবিশ্বাসের লড়াই?

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

র‍্যাঙ্কিংয়ে অনেকটা ব্যবধানে পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই বাংলাদেশ দলের। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৪তম, আর হংকং ১৪৬তম অবস্থানে। শক্তির বিচারে অনেকেই এগিয়ে রাখছেন হংকংকে, বিশেষ করে তাদের স্কোয়াডে থাকা একাধিক অভিজ্ঞ ও বিদেশি বংশোদ্ভূত ফুটবলারের কারণে।

তবে সেই হিসাব উপেক্ষা করে, ঘরের মাঠ, গ্যালারিভর্তি দর্শক, আর নতুন বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে প্রস্তুত লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ।

হংকং স্কোয়াডে বৈচিত্র্যের ছাপ স্পষ্ট। দলটির ২৫ সদস্যের স্কোয়াডে পাঁচজন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার রয়েছেন। পাশাপাশি আরও আছেন জাপান, ক্যামেরুন, জার্মানি ও নিউজিল্যান্ডের ফুটবল শিকড় থেকে আসা খেলোয়াড়রা।

তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য ফুটবলার হলেন— এভেরতন কামারগো, তিনি ২০২৩ সাল থেকে হংকংয়ের হয়ে খেলছেন এবং এরই মধ্যে ১৯ ম্যাচে ১০টি গোল করে নিজেকে দলের অন্যতম ভরসা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নিউজিল্যান্ড বংশোদ্ভূত ফরোয়ার্ড ম্যাথু এলিয়ট ২০২১ সাল থেকে জাতীয় দলের জার্সিতে খেলছেন, ৪২ ম্যাচে করেছেন ১১ গোল। এছাড়া আক্রমণভাগে আছেন অভিজ্ঞ দুই খেলোয়াড় জুনিনিও (২২ ম্যাচ) ও স্তেফান পেরেইরা (২০ ম্যাচ), তারা হংকংয়ের আক্রমণভাগকে করে তুলেছেন বেশ শক্তিশালী ও সংগঠিত।

বাংলাদেশ শিবিরেও আশার আলো আছে, যদিও ইনজুরি ও সীমিত সময়ের প্রস্তুতি কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে।

মোহাম্মদ ইব্রাহিম ও সুমন রেজা ছিটকে গেছেন চোটের কারণে, তপু বর্মন ও আল আমিন পুরোপুরি ফিট নন। তবে কোচ হাভিয়ের কাবরেরা দলের সাম্প্রতিক অনুশীলন ও বংশোদ্ভূত খেলোয়াড়দের মান ও অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে দেখছেন।

আজকের ম্যাচে নজর থাকবে হামজা চৌধুরী ও শামিত সোমের ওপর, তদের দায়িত্ব থাকবে মাঝমাঠ থেকে আক্রমণের ছন্দ তৈরি করা। ফরোয়ার্ড লাইনে ইতালিপ্রবাসী ফাহমিদুল, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেনরা যদি সুযোগগুলো কাজে লাগাতে পারেন, তাহলে বহুদিনের গোল খরা কাটার সম্ভাবনা রয়েছে।

কোচ হাভিয়ের কাবরেরা বলেন, “আমরা প্রায় ১০ দিনের মতো প্রস্তুতি নিয়েছি। আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। পুরো দল প্রস্তুত, আর ঘরের মাঠে গ্যালারিভর্তি দর্শকের সামনে খেলার সুযোগ আমাদের বাড়তি প্রেরণা দেবে। হামজা, আমিত, জায়ান—এদের উপস্থিতি আমাদের মান ও আত্মবিশ্বাস দুই-ই বাড়িয়েছে। তবে শুধু তারাই নয়, পুরো দলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে।”

কাবরেরা মনে করেন, শক্তির দিক থেকে হংকং এগিয়ে থাকলেও ফারাকটা খুব বেশি নয়। তিনি বলেন, “দলে ভিনদেশি খেলোয়াড় থাকাটা গুরুত্বপূর্ণ নয়। শেষ পর্যন্ত এটা একটা দল। হংকংয়ের জাতীয় দল। আমাদের মনোযোগ আমাদের খেলা ও লক্ষ্যেই।”

অন্যদিকে, অধিনায়ক জামাল ভূঁইয়া এটিকে বলেছেন, “বাঁচা-মরার লড়াই। এই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জয় ছাড়া কিছু ভাবছি না।” কোচের কথায়ও ছিল স্পষ্ট বার্তা, “ডু অর ডাই পরিস্থিতি হলেও আমরা লড়াই চালিয়ে যাব। তিন পয়েন্ট অর্জন করাই লক্ষ্য।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.