1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় কুরআন অবমাননায় যুবক গেরেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

সাতক্ষীরায় দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটিতে সোহাগ (২৫) নামের এক যুবক পবিত্র কুরআন অবমাননা করে ফেইসবুকে স্ট্যাটার্স দেওয়ায় গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোহাগ ওই উপজেলার পুষ্পকাটি গ্রামের মঞ্জুরুলের মেজ ছেলে।
ঘটনাটি ঘটেছে,গত  সোমবার (৬ অক্টোবর) জোহরের নামাজের পরে পুষ্পকাটি পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে। সোহাগ তার ফেইসবুকে লিখেছেন, আল্লাহ বলে কিছু আছে আমি মনে করি না, আমি ইসলাম ধর্মের এক ছেলে এবং বিভিন্ন ভাবে কুরআন অবমাননামূলক লেখা পোষ্ট করে। স্ট্যাটার্স ফেইসবুকে দেখে এলাকার আলেম ওলামাসহ এলাকাবাসীরা সোহাগের বাড়িতে গিয়ে তাকে এলাকার ছেলে হিসাবে অনুরোধ করে কোরআনকে অবমাননা করার কারণে ক্ষমা চাইতে অনুরােধ করে। এই কথা বলার পর সোহাগ আলেম ওলামাদের গালিগালাজ করতে থাকে এবং তাদেরকে মারধর করতে উদ্ধত হয়। এই ঘটনার পর আলেমদের মধ্যে একজন সোহাগের উচ্ছৃঙ্খল আচরণ ফেইসবুকে দেওয়ার পর মুহূর্তের মধ্যে ঘটনাটি ভাইরাল হয়ে পড়ে।
পরে দুপুর ২ টা থেকে বিভিন্ন এলাকা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ সোহাগের বাড়িতে এসে ভীড় জমাতে থাকে এবং তাকে গণপিটুনি দিয়ে দেবহাটা থানার পুলিশের কাছে সোপর্দ করে।
এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্ত সোহাগের নামে ধর্ম অবমাননা মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.