1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক হিন্দু শিক্ষার্থীর মাধ্যমে পবিত্র আল কুরআন অবমাননার ঘটনায় দেশব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় মাদারীপুরের শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার অপূর্ব পাল কুরআন অবমাননার দায়ে তার সর্বোচ্চ শাস্তির দাবি” জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

পরবর্তী সময়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-১ (শিবচর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা আকরাম হুসাইন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা জাফর আহমেদ, দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মুসল্লি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.