1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

রূপগঞ্জে উপজেলা সাংবাদিক কার্যালয়ের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিকদের সংগঠন ও পেশাগত কার্যক্রমে গতি আনতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “উপজেলা সাংবাদিক কার্যালয়।

গত রবিবার (৫ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ থানা সংলগ্ন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক নাজমুল হুদা, সঞ্চালনা করেন সাংবাদিক জয়নাল আবেদীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মুমিনুল হক সরকার।

স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল ইসলাম এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আকমামুল হক। পরে মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন সাংবাদিক মো. রাশেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মোল্লা বলেন,রূপগঞ্জের সংবাদকর্মীরা নিষ্ঠা ও সাহসের সঙ্গে কাজ করছেন। এই কার্যালয় হবে সাংবাদিকদের মিলনকেন্দ্র এবং জনগণের কাছে সত্য সংবাদ পৌঁছে দেওয়ার এক নতুন প্ল্যাটফর্ম।

সমাপনী বক্তব্যে সাংবাদিক রুহুল আমিন বলেন,রিপোর্টার উপজেলা কার্যালয়ের মাধ্যমে রূপগঞ্জের সাংবাদিকতা আরও সংগঠিত ও জনমুখী হবে।

অনুষ্ঠানের শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা সাংবাদিক কার্যালয়ের এই উদ্বোধন রূপগঞ্জের সংবাদকর্মীদের মাঝে এক নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জাগিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.