1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন

এখন টিভি’র আহত সাংবাদিকদের দেখতে চমেক হাসপাতালে এনসিপি নেতা জোবাইরুল হাসান আরিফ

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

​চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুর্বৃত্তদের হামলায় আহত এখন টিভির চট্টগ্রাম ব্যুরোচিফ হোসাইন আহমদ জিয়াদ এবং ক্যামেরা পার্সন পার্ভেজ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দেখতে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ।

রবিবার (০৫ অক্টোবর) ​আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর জোবাইরুল হাসান আরিফ এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা।

​জোবাইরুল হাসান আরিফ অবিলম্বে এই হামলায় জড়িত দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একইসঙ্গে তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

​উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় এখন টিভির এই দুই সাংবাদিক গুরুতর আহত হন এবং তাদের ক্যামেরা ভাঙচুর করে মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। বর্তমানে তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.