1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

“গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ত্রাণবাহী নৌবহর আটকানোর প্রতিবাদ ও নিন্দা”

  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

গাজাগামী মানবিক সাহায্য বহর ‘সুমুদ ফ্লোটিলা’ ইসরায়েল কর্তৃক আটকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-বিসিআরএস।

৫ অক্টোবর  রবিবার, বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি (বিসিআরএস) আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেন এর সভাপতিত্বে নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবে সদস্য এইচ এম আল আমিন ও ডি এম আমিরুল ইসলাম অমর, সংগঠনের পরিচালক, প্রদীপ কুমার পাল, এম এইচ প্রিন্স, জি এম কিবরিয়া, জামাল উদ্দিন আহমেদ, মতিউর রহমান সরদার এবং মৌলিক বাংলার কবির হোসেন টিটু, ফরিদ আহমেদ প্রমুখ।

সমাবেশে সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর আটকানোর ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন, এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বহরে বহন করা ত্রাণ অবশ্যই নিরাপদে গাজায় পৌঁছে দিতে স্থানীয় মানবিক সংস্থার কাছে হস্তান্তর করা উচিত। ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মানার আহবান করছেন নেতারা।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, গাজায় চলমান অবরোধ ভাঙতে ৫০টিরও বেশি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকে আরও নৌযান এতে যোগ দেয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও আরও কয়েকটি সংগঠনের উদ্যোগে ৪৪টিরও বেশি দেশের কয়েক হাজার মানুষ এতে অংশ নেয়।

সংগঠনের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘গাজামুখী ত্রাণ বহরে বিদেশি কর্মীদের আটক করার খবরে নিন্দা জানাচ্ছি এবং জাহাজে থাকা নাগরিকদের সহায়তা দিতে জাতিসংঘের হস্তক্ষেপ আশা করছি। আমরা সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানাই এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও মানবিক আচরণ নিশ্চিত করার দাবি জানাই।’

বক্তারা বলেন, অবরুদ্ধ গাজা ইতোমধ্যেই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। দুই বছরেরও কম সময়ে ৬৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার অধিকাংশ নারী ও শিশু। এ অবস্থায় মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা গাজাবাসীর জন্য আশার প্রদীপ হলেও, ইসরাইলের এ আক্রমণ বৈশ্বিক মানবতাকে চ্যালেঞ্জ জানানো ছাড়া আর কিছু নয়।

ওআইসি ও বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ইসরাইলের অবৈধ কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং আটক বহরের সদস্যদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। একইসঙ্গে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.