1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

শরনখোলা থানা হেফাজত থেকে পলায়ন করা আসামী পুনরায় গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

বাগেরহাটের শরনখোলা থানা হেফাজত থেকে মাদক মামলার পলাতক আসামী বায়েজিদকে অবশেষে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। থানা থেকে পালানোর প্রায় ১১ঘন্টা পরে খুলনা জিরো পয়েন্ট থেকে আসামী বায়েজিদকে পুনঃ গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনার সত্যতা করেছেন।

গত ৩ অক্টোবর বিকেলে উপজেলার নলবুনিয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম এর পূত্র বায়েজিদ (২০) কে মাদক সহ স্থানীয়রা আটক করে। পরবর্তীতে তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ বায়েজিদকে আটক করে থানায় নিয়ে আসে। পরে মামলা দিয়ে থানা হাজতে আটক রাখা হয় বায়েজিদকে।

কিন্তু ৪ অক্টোবর সকালে ওয়াশরুমে যাওয়ার কথা বলে সাথে থাকা পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায় এই আসামী বায়েজিদ ওরফে শান্ত। তারপর থেকেই সাড়াশি অভিযানে নামে থানা পুলিশ। অভিযানের মাত্র ১১ ঘন্টার মধ্যেই পলাতক আসামী বায়েজিদকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.