নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই আঙ্গিনায় সীমানা ঘেঁষে রয়েছে মসজিদ ও মন্দির সম্প্রীতির বন্ধনে এভাবেই দীর্ঘ প্রায়(দেড়শত বছর ধরে) পাশাপাশি চলছে মুসলমানদের ইবাদত ও হিন্দু সম্প্রদায় এর পূজা অর্চনা পাশাপাশি থাকলেও কখনো দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি বলে জানান এলাকার লোকজন। এক দিকে আযানের ধনী, অন্যদিকে কাশর ঘন্টা। এভাবেই পাশাপাশি চলছে, মসজিদ মন্দিরের ইবাদত ও পূজা অর্চনা, সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া একই সীমানায় দীর্ঘ প্রায় দেড়শ বছর ধরে ইউসুবগন জামে মসজিদ ও শ্রী শ্রী সাধু বাবা ধর্মচারী মন্দির চলছে সম্প্রীতির বন্ধনে।এলাকার লোকজন আরো বলছেন মসজিদ মন্দির পাশাপাশি থাকায় তাদের ধর্মীয় আচার পালনে কখনো বিরোধ হয়নি,বরং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিলেমিশে চলছে বছরের পর বছর। সাম্প্রদায়েক সম্প্রতি বজায় রেখে অনন্য স্থাপন করে চলেছে এই মসজিদ ও মন্দিরটি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ১৮৮৩ সালে নির্মিত হয় এই মসজিদ ও মন্দির এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে, কাঁধে কাঁধ মিলিয়ে চলার প্রত্যাশা, এলাকাবাসীর