সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়া তথা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন এম আকবর আলী ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রতি ও ভাতৃত্বতের মাধ্যমে উৎসব উদযাপনের আহ্বান জানান।
এম আকবর আলী আরো বলেন, দুর্গাপূজা উপলক্ষে কেউ যেন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিবা নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা না করে, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক সজাগ থাকতে হবে।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আধুনিক উল্লাপাড়া গড়ার রূপকার উল্লাপাড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা এবং সাবেক দুইবারের এমপি এম আকবর আলী এক লিখিত বাত্রায় বলেন, বাংলাদেশের হাজার বছরের ধর্মীয় সামাজিক মূল্যবোধের সৌন্দর্য হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পারিক বন্ধুত্ব ও সহ মরমিতা। হিন্দু সম্প্রদায়কে নিশ্চিন্তে দুর্গোৎসব উদযাপন করার পাশাপাশি সর্বত্র সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
দেশের হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন ও সম্প্রতির বার্তা ছড়িয়ে দিন বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার , রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার,
শেষে বিএনপি’র পক্ষ থেকে আবার ও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এম আকবর আলী।