রবিবার (২৮-সেপ্টেম্বর) সকালে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম সীতাকুন্ডে অবস্থিত ৭১টি মন্ডপে নগদ অর্থসহায়তা বিতরণকারে।
আসলাম চৌধুরী বলেন, শারদীয়া দূর্গাপূজায় সৌহার্দ্য ও সাম্প্রদায়ীক সম্প্রীতির বন্ধনকে মজবুত এবং বেগবান রাখার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্প্রীতির বাংলাদেশে সকলের ধর্মীয় অনুভূতির প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকবে, সেটাই প্রত্যাশা। সীতাকুন্ড শান্তির জনপদ হিসেবে আনন্দ খুশির মধ্যে দিয়ে যাতে হিন্দু ভাইয়েরা তাদের পূজা সম্পাদন করতে পারেন, সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালে আহম্মেদ সলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদিন দুলাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন, সীতাকুণ্ড পূজা কমিটির সভাপতি বাবূ অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, বিএনপি নেতা নুরুল আনোয়ার, ফজলুল করিম চৌধুরী, নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর, জাফর ভুইয়া, মোঃ জাহাঙ্গীর, খম নাজিম উদ্দিন, আকবর হোসেন, আবুল কালাম আজাদ, সালামত উল্লাহ, জাহিদুল হাসান, সরোয়ার কামাল, খোরশেদ আলম, সাহাবুদ্দিন রাজু প্রমূখ।