লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিজস্ব বাঁশ কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ হাতে মারধরের শিকার দুই যুবক, নিয়ে যাওয়া যান গরু।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ধবলসতী মৌজার রহমতপুর বাঁশবাড়ি এলাকায় ৮৩০ নম্বর মেইন পিলারে এস-৫ সাব-পিলারের কাছে বাঁশ ব্যবসায়ী রাশেদুল ইসলাম (৩০) ও আজিজুল হকের পুত্র জয়নাল হোসেনকে (২৫) বাঁশ কাটার সময় তাদের মারধরে করে বিএসএফ।
এ সময় গ্রামবাসী বিএসএফের উপর চড়াও হলে তারা সেখান থেকে বন্দুক উচিয়ে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তারা কৃষক জবেদ আলী ও শাহাবুদ্দিনের ২টি গরু নিয়ে যায়।
গ্রামবাসী সেলিম রেজা বলেন, ‘জিরো লাইন বরাবর গরুকে ঘাস খাওনো ও গরু চরানোকে কেন্দ্র করে এ ঘটনার সৃষ্টি হয়। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।’
বিজিবির ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২টি গরু তারা নিয়ে গেছে। ফেরতের বিষয়ে তৎপরতা চলছে।’