1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

নগরকান্দায় অপহরণকারী সন্ত্রাসীদের বিচার দাবিতে ভুক্তভোগী সহ এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন এর বিলগোবিন্দপুর (তিন কিলো) নামক স্হানে অপহরণ ও ছিনতাই ঘটনায় অপহরণকারীদের বিচার দাবিতে ভুক্তভোগী সহ এলাকাবাসী মানববন্ধন করেন।

গত ২৭ সেপ্টেম্বর শনিবার বেলা ১ টায় বিলগোবিন্দপুর গ্রামের মোরাদ বেপারী বাড়ির সামনে সড়কে মানববন্ধন করেন এলাকাবাসী।
অপহরণ ও ছিনতাই ঘটনার শিকার ভুক্তভোগী কৃষ্টনগর গ্রামের মোরাদ বেপারীর ছেলে রাজু (১৪) ও মশা উজান গ্রামের আবুল মল্লিক এর ছেলে আবু সালেক (১৪) জানান কৃষ্ণপুর বাজার থেকে বাইসাইকেলে চড়ে বাড়িতে আসার সময় বিলগোবিন্দপুর তিন কিলো নামক স্হানে পৌছালে উৎপেতে থাকা সন্ত্রাসী পলাশ সহ ৩/৪ জন লোক অস্ত্রের মুখে জিম্মি করে তিন কিলো চকের মধ্যে ফাঁকা জায়গা কাশবনের ভিতর নিয়ে মারপিট করে নগদ ২০ হাজার টাকা, একটি সোনার চেইন, একটি আংটি নিয়ে যায়। এছাড়া অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পথচারী একজনের সহযোগীতায় আমার পরিবারের লোকজন জানতে পেরে লোকজন নিয়ে আমাদের দুইজনকে উদ্ধার করে।সে সময় অপহরণকারীরা পালিয়ে যায়।

অপহরণ ছিনতাই ঘটনায় এলাকার ফরাদ ফকির, মানিক সেখ, রবি ফকির,রনি ফকির এদের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেয় বিলগোবিন্দপুর ও কৃষ্ট নগর গ্রামের দুই শতাধিক নারী ও পুরুষ।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অপহরণকারী সন্ত্রাসী পলাশ সহ তার সহযোগীদের বিচার দাবি করেন।পলাশ বিলগোবিন্দপুর (তিন কিলো) গ্রামের বাবুল কারিকরের ছেলে।

ভুক্তভোগী রাজুর পরিবার এই ঘটনায় থানায় একটি অভিযোগ করবেন বলে জানান। অভিযুক্ত পলাশের বাড়িতে গিয়ে কাওকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এই ঘটনা নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.