1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিকাহ রেজিস্ট্রার ও কলেজ শিক্ষক একই ব্যক্তি, অভিযোগের তদন্তে খোঁজ মিলছে না অভিযোগকারীর চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী

কয়রায় অবৈধ বালু উত্তোলনে মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ নদে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন চলছে। নদী ভাঙন তীব্র আকার ধারণ করলেও মূল বালু দস্যুরা এখনও অদৃশ্য রয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, এই ভাঙনের জন্য বালু খেকো হারুন গাজী ও শফিকুল ইসলাম মেম্বার সরাসরি দায়ী হলেও প্রশাসন অজানা কারণে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

অন্যদিকে, কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী সাহসিকতার সাথে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে আটক করেছেন। তার এই উদ্যোগে সচেতন মহল ধন্যবাদ জানিয়েছে। তবে একইসাথে প্রশ্ন তুলেছেন—“যারা মূল হোতা, তাদের কেন ধরা হচ্ছে না?”

নদীপাড়ের বাসিন্দারা জানান, কপোতাক্ষের ভাঙনে প্রতিনিয়ত ফসলি জমি, বসতভিটা ও জনপদ নদীগর্ভে বিলীন হচ্ছে। অথচ প্রভাবশালী বালু ব্যবসায়ী চক্র রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থেকে অবাধে নদী থেকে বালু তুলে যাচ্ছে।

একজন ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, “আমাদের জমি নদীতে যাচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে। তবুও যারা দায়ী, তাদের কেউ ধরতে পারছে না। সাধারণ মানুষই সব ক্ষতির বোঝা বইছে।”

স্থানীয়রা দাবি করেছেন, শুধু নিম্নস্তরের শ্রমিক আটক করেই দায় শেষ করা যাবে না। বালু উত্তোলনের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনা না হলে ভাঙন রোধ করা সম্ভব হবে না।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.