1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

মনিরামপুর রেসিডেন্সিয়াল ইনস্টিটিউটের ময়নুল ইসলামের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

যশোরের মণিরামপুর রেসিডেন্সিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থী মোঃ ময়নুল ইসলাম ২০২৪ সালের ওপেন স্কলারশীপ অ্যাসোসিয়েশনের পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন যশোর ওপেন স্কলারশীপ অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক মকলেছুর রহমান, মণিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ সাইফুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু তালেব।

প্রধান শিক্ষক জি.এম. আলমগীর হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, “ময়নুল ইসলাম আমাদের প্রতিষ্ঠানের গৌরব। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও উৎসাহ যোগাবে।”

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু নিয়মিত পড়াশোনাই নয়, বরং সুশিক্ষা ও নৈতিকতার মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হয়ে সমাজে অবদান রাখতে হবে।

এ বছর মণিরামপুর রেসিডেন্সিয়াল ইনস্টিটিউট থেকে মোট ৪২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৫ জন সাধারণ গ্রেডে এবং ৭ জন ট্যালেন্টপুলে। তাদের মধ্যে ১ম শ্রেণির শিক্ষার্থী মো: ময়নুল ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে সকলের নজর কাড়ে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.