1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি

সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ।সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিংগাইর থানার সেকেন্ড অফিসার এসআই পার্থ শেখর ঘোষ, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, উপজেলা ফায়ার স্টেশনের প্রতিনিধি মো. রতন মিয়া, আনসার ভিডিপির ইনচার্জ ওবায়েদুর রহমান, যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল ছালেক, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মো. আশরাফ আলী, এবং সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা মো. রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম, কৃষি অফিসার মো. হাবিবুল বাশার চৌধুরী, সিনিয়র মৎস্য অফিসার মোসা. সাদিয়া রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহানা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আহাদী হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভ, সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জিএম মামুনুর রশিদ, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আজরা জাবীন, আইসিটি অফিসার সোনিয়া আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার আনন্দ কুমার সরকার, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. মঈনুল ইসলাম, সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মো. সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল মোতালেবসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ছিল—আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন।আঞ্চলিক মহাসড়কে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখলমুক্ত করা।পৌরবাজারে অবৈধ দোকান উচ্ছেদ।মাদকদ্রব্য উদ্ধারে অভিযান জোরদার করা।উচ্চ শব্দে কিশোর গ্যাংদের মোটরসাইকেল চালানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা।কিশোর গ্যাং নির্মূল কার্যক্রম।মাঠের দক্ষিণ পাশে অবৈধ চায়ের দোকান উচ্ছেদ।পৌর এলাকার সড়ক লাইট সচল করা এবং পৌরসভার চলমান উন্নয়নকাজ দ্রুত সমাপ্ত করা।

পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.