1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নাগরিক-পুলিশের যৌথ অঙ্গীকার: ইপিজেডে অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

চট্টগ্রামের ইপিজেড থানার উদ্যোগে এবং ওয়ার্ড সিটিজেনস্ ফোরাম কমিটির সমন্বয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শহরে নতুন বার্তা পৌঁছে দিয়েছে— “অপরাধের কোন স্থান চট্টগ্রামে থাকবে না।”

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় নাগরিক নেতৃবৃন্দ ও ইপিজেড থানার পুলিশ সদস্যরা। প্রধান অতিথি হিসেবে উপ-পুলিশ কমিশনার (বন্দর বিভাগ) মোঃ আমিরুল ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—“যতই প্রভাবশালী হোক, অপরাধীকে ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তাই পুলিশের প্রধান অঙ্গীকার।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাংগীর এবং সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান। নাগরিক প্রতিনিধিদের মধ্যে ছিলেন সিটিজেনস ফোরাম সমন্বয় কমিটির সভাপতি রোকন উদ্দিন মাহমুদ খলিল, সাধারণ সম্পাদক মোঃ মজিবুল হক বকুল, এবং ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জামির হোসেন জিয়া।

সভায় আলোচিত প্রধান বিষয় ছিলো,ছিনতাই ও সন্ত্রাস প্রতিরোধ মাদক নিয়ন্ত্রণ,নাগরিক নিরাপত্তা জোরদারসহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা,নাগরিকরা সরাসরি তাদের অভিযোগ ও পরামর্শ দেন, যা পুলিশ তাৎক্ষণিক সমাধানের প্রতিশ্রুতি দেয়।*সভাটি অনুষ্ঠিত হয় দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে, ২৪ সেপ্টেম্বর ২০২৪ বিকেল ৪টায়।

শেষ বক্তব্যে নাগরিক নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসন ঘোষণা দেন—“আইন-শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে যুদ্ধে পুলিশ ও জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে।”এই সভা চট্টগ্রামের আইন-শৃঙ্খলা ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং আগামী দিনে নিরাপদ নগর গড়ার পথে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.