1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

শিক্ষার্থীদের জন্য ফ্যান ও লাইট উপহার দিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

গরমে শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং নিরবচ্ছিন্ন পড়াশোনার সুযোগ করে দিতে একটি কোচিং সেন্টারকে সিলিং ফ্যান ও এলইডি ব্যাকআপ লাইট উপহার দিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।
গত ​বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের ‘নবদিগন্ত প্লাস কোচিং সেন্টার’-এর জন্য এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। কোচিং সেন্টারের পরিচালক শহিদুল ইসলাম শুভ, হাবীব আজমের কার্যালয় থেকে এসব সামগ্রী গ্রহণ করেন।
​জানা যায়, এই নতুন কোচিং সেন্টারটি মূলত দুর্গম পাহাড়ি অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও কলেজ ভর্তির প্রস্তুতির জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। আগামী ২ অক্টোবর রাঙামাটি শহরে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
​উপহার প্রদান প্রসঙ্গে জেলা পরিষদ সদস্য হাবীব আজম বলেন, শিক্ষার্থীরা যাতে গরমে কষ্ট না পায় এবং রাতে বিদ্যুৎ চলে গেলেও তাদের ক্লাস যাতে বন্ধ না হয়, সেজন্য সিলিং ফ্যান ও এলইডি ব্যাকআপ লাইট উপহার দেওয়া হয়েছে।
​কোচিং সেন্টারের পরিচালক শহিদুল ইসলাম শুভ, হাবীব আজমের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “জেলা পরিষদ সদস্য হিসেবে হাবীব আজম সাধারণ মানুষের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন। তার এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনসহ বিভিন্ন খাতে তার দায়িত্বশীলতা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সুনাম বৃদ্ধি করেছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.