তরুণ প্রযুক্তি প্রেমী,উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সারদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে খুলনায় অনুষ্ঠিত ” এলিভেটপে বিটপা কনফারেন্স – ২০২৫। দিনব্যাপি আয়োজিত এই কনফারেন্সটি তরুনদের অনুপ্রানিত করার পাশাপাশি তাদের ভবিষ্যত প্রযুক্তি বিশ্বের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেছে। গতকাল খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই কনফারেন্সটি আয়োজন করে বাংলাদেশ আইটি প্রফেশনাল এসোসিয়েশন ( বিটপা) স্পন্সর হিসাবে ছিল এনআরবি ব্যাংক। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিল এনসেভ,রিচটেক স্যাটিসফাই হোস্ট, উম্মাহোস্ট, হেইবস এআই।প্রায় ৮০০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে দিনভর অনুষ্ঠিত সেশনগুলোতে বক্তারা প্রযুক্তির বিভিন্নখাত নিয়ে আলোচনা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফ্রিল্যান্সিং, স্টাটআপ কালচার, ইউএক্স ডিজাইন, সাইবার নিরাপত্তা এবং উদ্ভাবনী প্রযুক্তি ছিল আলোচনার মুল বিষয়। কনফারেন্সে উদ্ধোধনী বক্তব্যে বিটপা সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন ” বাংলাদেশর আইটি খাতে তরুনদের অবদানই আমাদের শক্তি। এই প্রজন্ম যদি প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠে, তবে বাংলাদেশ আগামী দশকে বিশ্বমানের আইটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে”। তিনি আশা প্রকাশ করে আরো বলেন, আজকের কনফারেন্সে খুলনার তরুন তরুনীরা দেশ সেরা অনলাইন এক্সার্টদের সান্নিদ্ধ্যে তাদের মেধাকে আরো দক্ষ ও শক্তিশালী করতে পারবে”। জনপ্রিয় অনলাইন ব্যাক্তিত্ব রাফায়েত রাকিব তরুদের উদ্দেশ্যে বলেন, আজকের তরুনরা আগামী দিনের আইটি লিডার । নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তারা শুধু নিজেদের নয়, গোটা দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাহিদ হাসান কাওসার,অলতামিশ নাবিল,রাফয়াত রাকিব,রিফায়েত রিফাত, মুহিব্বুর রশিদ, আনাম আহমেদ, ফয়সাল জাফরী, নাজমুল হাসান, রাজু সাহা প্রমুখ।