1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

“দেশকে সঠিক পথে পরিচালিত করতে হলে ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে হবে”

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ 

“রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন আজ সময়ের দাবি। দেশকে সঠিক পথে পরিচালিত করতে হলে এ কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আমরা বিশ্বাস করি, জনগণই পরিবর্তনের মূল শক্তি। তাই প্রতিটি ঘরে ঘরে এই দফাগুলো তুলে ধরতে হবে, যাতে সবাই সচেতন হয় এবং একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করতে পারে।
তাহসিনা রুশদীর লুনা আমাদের আশা ও বিশ্বাসের প্রতীক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। লিফলেট বিতরণ কেবল প্রচারণা নয়, এটি মানুষের হৃদয়ে আস্থা জাগানোর এক কার্যকর মাধ্যম।
আমরা প্রত্যাশা করি, জনগণ এই ৩১ দফাকে সমর্থন জানাবে এবং তাহসিনা রুশদীর লুনাকে ভোট দিয়ে বিজয়ী করবে। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এই আন্দোলন হবে একটি ঐতিহাসিক অধ্যায়।”
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন মুফতি বাজারে খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং সিলেট-২ আসনের ধানের শীষের কান্ডারী, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে আগামী জাতীয় সাংসদ নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস সচিব মো. আশিকুর রহমান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিব, উপজেলা মুক্তিযুদ্ধাদল নেতা ধন মিয়া, ইউনিয়ন বিএনপির নেতা সফিক মিয়া, আব্দুস শুকুর, তৈমুছ আলী, আখবুল আলী, সখত আলী চান্দা আলী, রফিক আলী, আনছার আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব গোলাম আকবর, যুগ্ম আহবায়ক ফারুক মিয়া, হারিছ উল্লা, নিজাম উদ্দীন, জুবেল আহমদ, লায়েছ আহমদ, খায়রুল আমীন বাবলু, আল আমীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.