1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতালের ফ্রি র‍্যাফেল ড্র তারাগঞ্জে পুকুরে ডুবে ১৬ মাসের শিশুর করুণ মৃত্যু সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার চক্রের ৬ সদস্য আটক

  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে কীটনাশক দিয়ে মাছ শিকার করার অপরাধে বনরক্ষীরা ৬ জনকে আটক করেছে।জব্দ করা হয়েছে তিন বোতল কীটনাশক,জাল ও ট্রলার। আটককৃতদের  গত শুক্রবার সকালে বাগেরহাট কোর্টে চালান করা হয়।

বনবিভাগের একটি সূত্রের মাধ্যমে জানা যায়,পূর্ব সুন্দরবনের শরনখোলা ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা,ফরেস্ট রেঞ্জার খলিলুর রহমান এর নেতৃত্বে বনবিভাগের একটা স্পেশাল টিম গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে শরনখোলা রেঞ্জের টিয়ারচর এলাকায় অভায়রণ্যের খালে অবৈধভাবে মাছ ধরার সময় একটি ট্রলার সহ ৫ জেলেকে আটক করেন। জব্দ করা হয় মাছ ধরার জাল।

আটককৃত জেলেরা হলেন মোঃ জাহিদুল (৩০),মোঃ আনোয়ার (২৮),মোঃ মিলন (৩৫),শাহাদাৎ খান (৩২) ও আবুল খান (২৫)। বাগেরহাটের বিভিন্ন এলাকার বাসিন্দা তারা।  অপর এক ঘটনায় আন্ধারমানিক টহল ফাঁড়ির বনরক্ষীরা বৃহস্পতিবার সন্ধ্যায় এক জেলেকে আটক করেন।আটককৃত ব্যক্তির নাম শহীদুল মিনা (৫১)।মোড়েলগন্জের আমুরবুনিয়া গ্রামে তার বাড়ি।

বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা,রেজাউল করিম চৌধুরী জানান,পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.