1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ

ইয়েলো ল্যাম্পের সহযোগিতায় ৯ বছর পর মায়ের কাছে ফিরল পারভীন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে নয় বছর ধরে নিখোঁজ থাকা পারভীন বেগম অবশেষে ফিরে পেলেন তার মায়ের কাছে।

২০২৫ সালের ৩১ জুলাই দুপুর দেড়টার দিকে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আহত হলে স্থানীয়রা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসকরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার করেন। বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়েলো ল্যাম্প স্বজন টিমের সদস্য শেখ মামুন, তানভীর ও পরিচালক আবির মোস্তফা ৩১ জুলাই রাত ১১টা ৩০ মিনিটে তাকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন। পরদিন ১ আগস্ট রাত ১টা ৪৫ মিনিটে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অজ্ঞাত ওয়ার্ডে ভর্তি করা হয়।

তার পরিচয় জানতে ইয়েলো ল্যাম্পের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হলেও প্রথমদিকে কোনো সাড়া মেলে না। পরে রাজশাহী সিআইডি পুলিশের সহযোগিতায় ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়। জানা যায়, তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের আত্তাব উদ্দিনের মেয়ে পারভীন বেগম।

এরপর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক মারুফ হাসানের সহযোগিতায় পারভীনের মায়ের সন্ধান পাওয়া যায়। এ সময় পাশে ছিলেন মানবাধিকার কর্মী মনোয়ারা বেগমও।

পারভীনের মা জবেদা বেওয়া জানান, নয় বছর আগে তার মেয়ে নিখোঁজ হয়। এতদিন তিনি ধরে নিয়েছিলেন মেয়ে আর বেঁচে নেই। তাই হঠাৎ মেয়ে ফিরে পাওয়ায় তিনি আবেগে ভেঙে পড়েন এবং বলেন, “সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ইয়েলো ল্যাম্পের সহযোগিতায় আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি।”

অবশেষেগত  ১৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অজ্ঞাত ওয়ার্ডে এক আবেগঘন পরিবেশে পারভীনকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইয়েলো ল্যাম্পের “স্বজন প্রকল্পের” পরিচালক আবির মোস্তফা, সদস্য খন্দকার আসমাউন হোসেন আদনান, রাজশাহী ইউনিটের সদস্য রাশেদ, সোহেল, ফয়সাল ও সংগঠনের সভাপতি শহিদুল্লাহ খান উজ্জ্বল।

ইয়েলো ল্যাম্প পরিবারের পক্ষ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকবৃন্দ, অজ্ঞাত ওয়ার্ডের কর্মী আলেয়া খাতুন ও রাজশাহী সিআইডি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.