খুলনা, ১৬ সেপ্টেম্বর ২০২৫: আগামী ২০ সেপ্টেম্বর (শনিবার) খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘বিটপা কনফারেন্স ২০২৫’। টাইটেল স্পন্সর Elevate Pay এবং পাওয়ার স্পন্সর NRB Bank PLC–এর সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে সারাদেশ থেকে ৮ শতাধিক প্রযুক্তিপ্রেমী অংশগ্রহণ করবেন।
দিনব্যাপী এই আয়োজনের মঞ্চ মাতাবেন দেশের শীর্ষ আইটি ব্যক্তিত্ব আবু তাহের সুমন, রাফায়াত রাকিব, মাসুম বিল্লাহ ভুঁইয়া, এনাম আহমেদ, আলতামিস নাবিল ও নাহিদ কায়সারসহ আরো অনেক আইটি স্পেশালিষ্ট। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবেন।
আয়োজক কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন,“খুলনা বরাবরই প্রযুক্তিপ্রেমীদের জন্য সম্ভাবনার জায়গা। আমরা চাই এই সম্মেলনের মাধ্যমে তরুণরা অনুপ্রাণিত হোক, নতুন উদ্যোগের জন্ম দিক এবং জাতীয় পর্যায়ে খুলনার আইটি সেক্টরের অবদান আরও দৃশ্যমান হোক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন, তাদের সঙ্গে এই শহরের প্রযুক্তিপ্রেমীদের যোগসূত্র তৈরি হবে। আমি বিশ্বাস করি, এই আয়োজন খুলনা সহ দেশের প্রযুক্তি অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।”