1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী নদীতে নৌকার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উল্লাস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  বরগুনার তালতলীতে টেংরাগিরির গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার, বিট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতালের ফ্রি র‍্যাফেল ড্র

সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জ রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। রবিবার বিকাল ৪টা ৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। তারা জানান, সম্প্রতি “হেল্প ডেস্ক” কার্যক্রমের মাধ্যমে একাদশ শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করা হচ্ছিল। এ সময় শিক্ষার্থীদের সহায়তার কাজে ব্যস্ত অবস্থায় শিবির কর্মীদের ওপর প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সদস্যরা অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।

শিবির নেতারা অভিযোগ করেন, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের কার্যক্রম ব্যাহত করতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভয়-ভীতি ও সন্ত্রাস ছড়িয়ে দিয়ে কোনো দলই টিকতে পারে না। ছাত্রশিবির সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি কলেজে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.