1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

টেকনাফে বিজিবির অভিযানে ৫ মানবপাচারকারী আটক

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্তে অভিযান চালিয়ে ৫ মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটককৃতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ লম্বরি এলাকার সৈয়দ আলম, মো. আব্দুল্লাহ, মো. রিদুয়ান হোসেন, নুরুল আফসার, আব্দুল হাকিম। এ ঘটনায় আরো ৪ জনকে পলাতক আসামি করা হয়েছে।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, বেশ কিছু দিন ধরে কয়েকটি সংঘবদ্ধ চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মিয়ানমার হতে বাংলাদেশে মানব, মাদক পাচার এবং বাংলাদেশ হতে মিয়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত। যার পরিপ্রেক্ষিতে, গত ১০ সেপ্টেম্বর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) সফলভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। গভীর রাত পর্যন্ত চলা এ অভিযানে সাবরাং সীমান্ত এলাকা থেকে একটি সংগঠিত পাচারকারী দলের ৫ সদস্যকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা করার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

বিজিবির অধিনায়ক আরও জানান, চলতি বছরে এ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানগুলোতে সঙ্গবদ্ধ মানব পাচারকারী চক্রের সর্বমোট ৪৭ জনকে আটক করা হয়েছে এবং ২১ জন আসামি এখনও পলাতক রয়েছে। তবে চক্রের মূল হোতা এবং বাকি সদস্যদের আটকে আরও অভিযান পরিচালনার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে টেকনাফ ব্যাটালিয়ন। এলাকাবাসীর বরাতে তিনি জানান, পাচারকারী চক্রের পলাতক সদস্যদের সবাইকে আটক করা হলে অপরাধীদের ক্ষমতা কমে যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.