মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ছেলের হাতে মর্মান্তিকভাবে খুন হয়েছেন এক বৃদ্ধা মা।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ২টা থেকে সকাল ৬টার মধ্যে যেকোনো সময়ে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম করুণা রানি ভদ্র (৬২)।তিনি ওই গ্রামের মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করুণা রানির ছেলে রবি সরকার (৪২) পাওনা টাকা নিয়ে ঝগড়ার জেরে তার মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।