নাহিদা আক্তার পপি বিশেষ প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুরের মনতলা শাহজালাল সরকারি কলেজ কর্তৃপক্ষের ১নং খাস খতিয়ানভুক্ত মাঠ ঘিরে বাউন্ডারি নির্মাণ করায় আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
সূত্র বলছে,স্থানীয় গাঙ্গাইল মৌজার ৪২৩ নং দাগের ১ নং খাস খতিয়ানভুক্ত ১.৩৮ একর জায়গার মাঠ হিসেবে আছে।যা সরকার থেকে ইজারা গ্রহণকৃত নয়।বাউন্ডারি দেয়ার কিছু ভাল দিক থাকলেও। বাউন্ডারি দিলে সেটি কলেজের সম্পত্তি হয়ে যায় বলে মতামত দিয়েছেন অনেকে।
পার্শ্ববর্তী চৌমুহনী ইউনিয়নের চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ও প্রাইমারি স্কুল ঘেষা খাস জায়গা থাকার সত্ত্বেও ইজারা না গ্রহণ করায় বাউন্ডারী নির্মানের সরকারি বরাদ্দ ফিরত গিয়েছে।
কিন্তু এই কলেজের বেলায় আইন দ্বিমুখী।
প্রতিষ্ঠানটি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান জানান,বাউন্ডারির মাধ্যমে কলেজের মাঠ দখল করা হচ্ছে না। ইউএনও মহোদয় বিষয়টি অবগত রয়েছেন।এছাড়া এই মাঠের দখল আমাদের কলেজেরই রয়েছে।
এ ব্যাপারে জানতে মাধবপুরের ইউএনও একেএম ফয়সালকে একাধিকবার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ হয়নি।
স্থানীয় মনতলা ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মুজিবুর রহমান বলেন,ইজারাবিহীন খাসজমি যেমন মাঠে স্থাপনা করার নিয়ম নেই। বাকি বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে।