1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড শফিকুল আলম মনা সরকারের প্রতি জনগনের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করার আহবান জানিয়ে বলেছেন, সরকার যখন মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা অপচয় করছে, তখন দেশের সাধারণ মানুষের চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দেশের প্রতিটি মানুষের জন্য উন্নত সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। গতকাল সকালে খালিশপুর কলেজিয়েট গালর্স স্কুলে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ৬ দিনের কর্মসুচির চতুর্থ দিনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ( ড্যাব) খুলনার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে অসংখ্য সুবিধা বঞ্চিত মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। খালিশপুর থানা বিএনপি সভাপতি এ্যাড: মোহাম্মাদ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: মোস্তফা কামাল, বদরুল আনাম খান, খলিশপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, ড. শওকত আলী, ড. এস এম গোলাম আজম, ড. নাসির মাহমুদ বাপ্পী, জাহাঙ্গীর হোসেন, মাফিজুর রহমান মাজু, মাসুম বিল্লাহ, আরিফুর রহমান শিমুল, মুন্তাসির আল মামুন, দীন ইসলাম, আলমগীর তালুকদার, বেল্লাল হোসেন সুমন, আলাউদ্দিন তালুকদার, মোঃ সেলিম মোল্লা করিম, নিঘাত সিমা, সৈয়দা নওরিন আক্তার লুনা, পারভীন আক্তার, জাকিয়া সুলতানা, লাইজু, খায়রুজ্জামান শামিম, মাসুদ পারভেজ লিটন, ফরহাদ হোসেন লিটন, মো: আক্কাস আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.