1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. জামাল আহমেদ আর নেই

  • আপডেট সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১১১ দেখেছেন

মোঃ শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক সহকারী অধ্যাপক ডা. জামাল আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১৪ এপ্রিল) রাত ৩টা ১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। এই চিকিৎসকের গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায়। ডা. জামাল আহমেদ মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ (১৫ এপ্রিল) সোমবার বাদ জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজের কেন্দ্রীয় মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি হ্নীলায় তাঁর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, হ্নীলা হাশেম-গুলফরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. জামাল আহমেদ কক্সবাজারে দীর্ঘ ৩০ বছর ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা, কারিগরী ও ধর্মীয় শিক্ষা, লাইব্রেরিসহ বিভিন্ন সেবামূলক কাজ করেছেন। এছাড়া তিনি চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বপালন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.