1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি চলাচল স্বাভাবিক নিরাপদ সড়ক জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ সুন্দর,আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে- এম রশিদুজ্জামান মিল্লাত ‎২১ বছর পর এসআরবি’র জালে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কক্সবাজারে এসআরবি-১৫ এর পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ‎ছয় লাখ মানুষের জন্য নেই আইসিইউ, সংকটাপন্ন রোগী নিয়ে ছুটতে হয় দূরের হাসপাতালে রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন ঝুঁকিপূর্ণ ভবন, শিক্ষক সংকট ও মাঠের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে রাজবাড়ীর বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের স্বনামধন্য হোটেলে ইন্টার্নশিপের সুযোগ পেলেন শিক্ষার্থী এম. এ. হাসান

হস্তশিল্পীদের খোঁজছে সূর্যমুখী শিশু কিশোর সংগঠন

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

বান্দরবানে সূর্যমুখী শিশু কিশোর সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হলো সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার বাছাই পর্ব। ২৩ আগস্ট সকাল ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে এই আয়োজন সম্পন্ন হয়। সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সুন্দর হাতের লেখা চর্চাকে উৎসাহিত করা এবং সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো।

প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সূর্যমুখী শিশু কিশোর সংগঠনের সভাপতি মোহাম্মদ তারেকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যশৈসিং মার্মা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রাহুল দাশ, মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সৃজনশীল মেধা বিকাশে সূর্যমুখীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বান্দরবানের শিশুদের জন্য এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে। আশা করি এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ তারেকুর রহমান জানান, ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতিযোগিতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.