1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

জলবায়ু পরিবর্তন

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

প্রকৃতিকে বাঁচিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই—এ কথা মাথায় রেখে  গত  বৃহস্পতিবার (২১ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৩নং ওয়ার্ডের ৬১ নং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় এক অনন্য বৃক্ষ বিতরণ কর্মসূচির।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় শতাধিক ফলজ, বনজ ও ঔষধী চারাগাছ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় এ কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হাজী হারুন উর রশিদ মিঠু। তিনি তার বক্তব্যে বলেন—”আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে যদি আমরা গাছ তুলে দিই, তাহলে তারা প্রকৃতিকে ভালোবাসতে শিখবে। গাছ শুধু ছায়া ও অক্সিজেন দেয় না, গাছই আমাদের জীবনের অবলম্বন। পরিবেশ রক্ষা করতে হলে প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের এএসআই স্বজন, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন আঞ্চলিক শাখা নারায়ণগঞ্জের সভাপতি মোঃ শামীম হোসেন, এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—গাছ আমাদের বন্ধু, প্রকৃতির আশীর্বাদ। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও যত্ন নেওয়ার অভ্যাস করতে হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং চারাগাছ হাতে নিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

👉 এই আয়োজন শুধু একটি বৃক্ষ বিতরণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.