1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে প্রবাসী অধিকার পরিষদের প্রতিবাদলিপি প্রদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করণ ও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে এক প্রতিবাদলিপি প্রদান করা হয়েছে। গত বুধবার ২০ আগস্ট দুপুরে প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় এর বরাবরে একটি প্রতিবাদলিপি প্রদান করেন।
প্রতিবাদলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় সদস্য আকমল হোসেন, সিলেট-২ আসনে গণঅধিকার পরিষদ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী জামান সিদ্দিক, সিলেট-৩ আসনে গণঅধিকার পরিষদ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলাম। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামের পক্ষে প্রতিবাদলিপি গ্রহণ করেন ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম।
প্রতিবাদলিপিতে বলা হয়- প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করন এবং আসন্ন নির্বাচনে ঘোষিত পোস্টাল ভোট পদ্ধতি বাতিল করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান ৩৬শের ঘোষণাপত্রে প্রবাসীদের অন্তর্ভুক্ত না করার তিব্র প্রতিবাদ। সরাসরি উপস্থিতির মাধ্যমে ভোটাধিকার নিশ্চিতকরণ, যাতে জালিয়াতির সুযোগ না থাকে। প্রবাসীদের ন্যায্য দাবি, ভোট যেন স্বচ্ছ ও নিরাপদভাবে অনুষ্ঠিত হয়। উপরোক্ত বিষয়টি গুরুত্ব সহকারে প্রবাসীদের দাবিগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় এর প্রতি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদে নেতৃবৃন্দ জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.