1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১ দেখেছেন

নড়াইলের লোহাগড়ায় শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত  বৃহস্পতিবার ২১ আগষ্ট দুপুরে লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সিঙ্গা-মশাঘুনী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

লোহাগড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজ খাঁনের সার্বিক সহযোগিতায় শিশু শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইফফাত আরা’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জগন্নাথ কুমার দাসের সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর ছাত্রদলের আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্না, যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজ খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সহকারী শিক্ষক সিকিয়া পারভীন, মোসা.খাদিজা পারভীন, মোসা.সাবিনা ইয়াসমিন, শামীমা নাসরিন ইভা।

লোহাগড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজ খাঁন শিশুদের উদ্দেশ্যে বলেন,শিশুদের লেখাপড়ার প্রতি আরও বেশী উৎসাহ এবং মনোযোগ বৃদ্ধির জন্য আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। এধরণের কাজে শিক্ষা অনুরাগীদের এগিয়ে আসা উচিত। পরে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ওই বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিশু শিক্ষার্থী লামিয়া খানম, ২য় শ্রেণীর আছিয়া খানম ও অধরা আফরিন ইমা বলেন, ছবি আঁকার জন্য খাতা, কলম, রঙ্গিন পেন্সিল, রাবার, কার্টারসহ অন্যান্য উপকরণ পেয়ে ভালো লাগছে। আমরা অনেক খুশি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.