1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

এনডিপির ৩ যুগ পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি -এনডিপি-র প্রতিষ্ঠার ৩৬ বছর পূর্তি তথা ৩ যুগ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) বেলা ১২টায় গুলশান-২ এ এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা। তিনি বলেন,

“আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এনডিপির ৩ যুগ পূর্তি উদযাপন সফলভাবে সম্পন্ন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে এনডিপি অংশগ্রহণ করবে এবং সারাদেশে যোগ্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। আমরা ঐক্যবদ্ধ না থাকলে যেকোনো সময় ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আবু সাঈদ, মীর মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ—তাই সবাইকে সজাগ থাকতে হবে।”

সভায় এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান,

আগামী ১০ সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে ৩ যুগ পূর্তি উপলক্ষে মহাসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

জেলা ও মহানগরে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম হাতে নেওয়া হবে।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন এনডিপির প্রেসিডিয়াম সদস্য নাজমুন নাহার মিনতি, ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, অর্থ সম্পাদক মোস্তফা ফারহান মেহেদী, যুগ্ম মহাসচিব রাজু আহমেদ, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা রাজু, মইনু উদ্দীন প্রমুখ।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ৩ যুগ উদযাপন কমিটি গঠন করা হয়। এনডিপির ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামানকে আহ্বায়ক এবং দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা রাজুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন দলের মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এনডিপির এই ঐতিহাসিক মাইলফলক উদযাপন আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করে তুলবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.