বাগেরহাটে সরকারি খাল অবমুক্তকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাগেরহাটবাসী। বুধবার (২০ আগস্ট) সকালে জেলা শহরের দশানী ট্রাফিক মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে কৃষক, ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ অংশ নেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও সেখানে উপস্থিত থেকে খাল দখলমুক্ত করার জোর দাবি জানান।
এ সময় বক্তব্য দেন, জেলা জামায়াতের সূরা সদস্য ও সভাপতি যুব বিভাগ মুঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক রবিউল তরফদার,
বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি খাল দখল হয়ে যাওয়ায় কৃষি কাজ, পানি নিষ্কাশন ও পরিবহন ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। দ্রুত খাল অবমুক্ত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।