1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

কাচঁপুর হাইওয়ে থানার টি আই নাঈমের বেপরোয়া আচরন। মানছে না কোন আইন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১০৮ দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ টি আই নাঈম। হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জ সার্কেলের কাচঁপুর হাইওয়ে থানার টি আই হিসেবে কর্মরত। যোগদানের পর থেকেই পরিবহন মালিক ও শ্রমিকদের জিম্মি করে নানা কৌশলে আদায় করে নিচ্ছে মোটা অংকের টাকা। অবৈধ পরিবহন চলার সুযোগ করে দিয়ে নিচ্ছেন মাসোহারা। ব্যাটারিচালিত অটোরিকশার মালিক ও চালকদের হাইওয়ে চলার সুযোগ করে দিয়েও নিচ্ছেন চুক্তিভিত্তিক টাকা। সে ওসি বা সিনিয়র কোন কর্মকর্তার নির্দেশনাও মানছে না। দাম্বিকতা করে বলে বেড়ায় স্বয়ং আইজিও আমাকে কিছু করতে পারবে না কারন সব আমি ম্যানেজ করি টাকা দিয়ে।
কোন গণমাধ্যমকর্মীরা সংবাদের তথ্যের জন্য তার কাছে গেলে তাদের সাথেও সে খারাপ আচরন করে।
একটি সুত্রমতে জানা যায়, গত ৭ এপ্রিল কাচঁপুর ব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন লোক মারা যায়। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে টি আই নাঈম আবুল নামে স্থানীয় এক সাংবাদিকের সাথে তথ্য না দিয়ে খারাপ আচরন করে। ঐ সময় সহকর্মী দৈনিক ঘোষণার বিশেষ প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম বিষয়টি জানতে চাইলে তার সাথেও খারাপ আচরন করে এবং পত্রিকা সম্পর্কে কটুক্তি করে। টি আই নাইম বলে বড় বড় সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করে আমি সব সময় চলি। আপনারা কি করতে পারবেন আমার। এ সময় কাচঁপুর হাইওয়ে থানার ওসি টি আই নাঈমকে সংযত হয়ে কথা বলতে বললেও সে থামেনি। বরং সাংবাদিকদের সাথে ঝগড়া করেই চলছে।
এ বিষয় সাংবাদিক রেজাউল ইসলাম বলেন, ঘটনাটি এডিশনাল ডিআইজিকে অবহিত করা হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। টি আই নাঈমের ঘুষ বানিজ্যসহ নানা অপকর্মের অনুসন্ধান চলমান। ধারাবাহিকভাবে তা প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.