1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা সভা ১০ শতক জমির দখল নিয়ে বিরোধ, জাল কাগজের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার অনুদান বিতরণ শত বছরের জনদুর্ভোগ লাঘবে হারবাংয়ের সড়ক রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ বাগআঁচড়া যুবলীগ নেতা  নুর মোহাম্মদ খোকন গ্রেপ্তার ‎শিক্ষক দিবসে বানিয়াগাঁতী সীতানাথ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের সম্মাননা নওগাঁয় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ৫১ গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও পুরস্কার প্রদান 

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ১৬ আগস্ট দুপুরে উপজেলার বীর উজুলী মডেল একাডেমী প্রাঙ্গণে ৮০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার ও মেধাবৃত্তি প্রদান করা হয়।

মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য-কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সমাজকর্মী এফ.এম.মমতাজ উদ্দিন রেনু। স্বাগত বক্তব্য রাখেন শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজবন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন।

প্রধান বক্তা ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল ডেপুটি ডিরেক্টর (শিক্ষা) ডা.মাহমুদ মুজতবা।

কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সায়েন্টিস্ট মোহাম্মদ শামসাল ইসলাম, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের ফ্যাকো ডেভেলপমেন্ট ম্যানেজার আহসানুল হক।

এসময় উপস্থিত ছিলেন এসএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল সাত্তার মাস্টার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আকবর, এসএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির শিমুল, মানবতার ঘরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোমতাজ উদ্দিন মাষ্টার,বীর উজলী মডেল একাডেমির পরিচালক আশরাফুল আলম  আসাদসহ নাইজেরিয়া ও মঙ্গোলিয়ার  চক্ষু বিশেষজ্ঞ ১০ জন ডাক্তার এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এসএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ২০২৪ সালে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণীর ৫৩০ জন ছাত্রছাত্রী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৮০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

 

শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, “আমরা বিশ্বাস করি, কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামের মেধাবী কিন্তু সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। গত ১৪ বছর ধরে এই লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত করবো। এ বছর প্রাথমিক ও মাধ্যমিক  পর্যায়ে শিক্ষার্থীদের ৮০ জনের মাঝে  সম্মাননা ক্রেষ্ট, সনদপত্র, নগদ অর্থ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.