1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন

সিএমপি’র বন্দর থানার অভিযানে পুলিশের উপর হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসী শাকিল ও তার সহযোগী গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানার বিশেষ অভিযানে পুলিশের উপর হামলার মূল হোতা অস্ত্রধারী সন্ত্রাসী শাকিল (২৭) ও তার সহযোগী আরিফ হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের দখল থেকে দেশীয় অস্ত্র, এলজি বন্দুক ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১১ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটের দিকে বন্দর থানাধীন ঈশান মিস্ত্রিরহাট খালপাড় এলাকায় শাকিলের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। সংবাদ পেয়ে রাত ১১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে গেলে শাকিলের নেতৃত্বে সন্ত্রাসীরা অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। এসময় এসআই আবু সাঈদ রানাকে ধারালো কিরিচ দিয়ে মাথা, গলা, হাত ও পেটে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় বন্দর থানায় দুটি মামলা দায়ের করা হয়।

তদন্ত চলাকালে এসআই মোঃ ইয়াছিন তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, মূল হোতা শাকিল কন্টেইনারবাহী গাড়িতে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়ে যাচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে ১৭ আগস্ট রাত ৩টা ৫ মিনিটে ওসি আফতাব উদ্দিনের নেতৃত্বে একাধিক টিম পতেঙ্গা থানার সী-বিচ সংলগ্ন আউটার রিং রোড এলাকায় অভিযান চালিয়ে কন্টেইনারবাহী গাড়ির হেলপার সিট থেকে শাকিলকে গ্রেফতার করে।

পরবর্তীতে শাকিলের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ তাকে সাথে নিয়ে ঈশান মিস্ত্রিরহাট খালপাড়ের একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে সহযোগী আরিফ হোসেনকে গ্রেফতার করে। এসময় তার দখল থেকে একটি কিরিচ এবং শাকিলের দেখানো মতে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শাকিলের বিরুদ্ধে সিএমপি ও ডিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, হত্যার চেষ্টা, মারামারি, চুরি ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ৯টি মামলা রয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.