1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক

রায়পুরায় কৃষকের কলাগাছ কর্তন ও বাড়িতে হামলার অভিযোগ।

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

আসামির পরিবার বলছে অভিযোগ মিথ্যা নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখর নগরে কৃষক শহীদ মিয়ার কলাগাছ কর্তন ও বাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুল মোতালেবের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, রাতের আঁধারে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

শহীদ মিয়া জানান, “রাতে হঠাৎ আওয়াজ পেয়ে বাইরে গিয়ে দেখি আমার কলাগাছ কেটে ফেলা হয়েছে। পরে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরও করা হয়। বিষয়টি আমরা থানায় জানিয়েছি।”

তবে মোতালেবের পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাদের সাথে শহীদ মিয়ার জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। সেই বিরোধকে কেন্দ্র করেই আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রায়পুরা থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.