1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

‎বেলকুচির নানাপুর চর থেকে  ১০ লক্ষ টাকার পাট কেটে নিল ডাকাত দল।

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নানাপুর চড় অবস্থিত ফসলি  জমি থেকে  ১৪ ই আগষ্ট রোজ বৃহস্পতিবার দুপুর ১২ঃ ০০ ঘটিকার সময় ১০ বিঘা জমির পরিপক্ক পাট কেটে যায় একদল ভূমি খেকো ৩৫ সদস্যের ডাকাত দল। ডাকাতি করা পাটের বর্তমান বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এই ডাকাতের সাথে অভিযুক্তরা হল,  সাইদুল ইসলাম ৫০, শহিদুল ইসলাম ৪৮, রফিকুল ইসলাম ৪৬, মোঃ বাবু ৪৪, হাফিজুল ইসলাম ৩২  সর্ব পিতা মৃত রহিম বক্স সহ
‎অজ্ঞাত ৩৫ জন ডাকাত সদস্য উপস্থিত থেকে সকাল ৬ ঘটিকা হতে বেলা ১২ ঘটিকার মধ্যে পাট কেটে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। পাট কাটার খবর পেয়ে জমির মালিক আঃ  হাকিম প্রাং ও তার ছোট ভাই হাবিবুল্লাহ শামিম প্রাং বেলকুচি থানার পুলিশ সদস্য ও সাংবাদিকদের সাথে নিয়ে ঘটনা স্থলে যাওয়ার আগেই তারা কৌশলে পাট নিয়ে সেখান থেকে চলে  যায়। পরবর্তিতে  সাংবাদিক ও পুলিশ সহ সেই পাটের সন্ধানে গন্তব্যস্থলে চলে যায়। এবং সেখানে পাট সহ তাদের সবাই কে উপস্থিতি পায়। সাংবাদিকের কাছে সাক্ষাৎকার পাট কাটার কথা স্বীকার করেন। তথ্য সূত্রে জানা যায় ওই পাটের জমি নিয়ে বাদী ১০৭ ধারা ৫২০ নং মামলা পূর্বেই দায়ের করে, কিন্তু বিবাদী পক্ষ আদালত কে অমান্য করে ক্ষমতার দাপটে জমির সমস্ত পাট কেটে বাড়ি নিয়ে চলে যায় ।  এবং বাদী পক্ষ কে হুমকি দামকি এবং দারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাদী পক্ষ কে জিম্মি করে রাখে। বাদী পক্ষ বলেন জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি এখানে আমরা বসবাস করি না,  নদী ভাঙ্গার কারনে আমরা পাশের এলাকায় দীর্ঘ দিন আগে  বাড়ি করে বসবাস করছি।  যার জন্য এখানে না থাকার  কারনে তাদের বর্গা দিয়েছিলাম। কিন্তু তারা তাদের পেশী শক্তির বলে আমাদের পৈতৃক সম্পত্তি জোর করে অবৈধ ভাবে জোর দখল নেয়ার পায়তারা করছে। উল্লেখ থাকে যে, আসামীগণ বিগত স্বৈরাচার সরকারের দোসর, তারা এলাকায় দীর্ঘদিন যাবৎ ত্রাস কায়েম করে আসছে এবং তাদের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। আমাদের বৈধ কাগজ পত্র থাকায় এ বিষয়ে আমরা আদালতের সহযোগিতা চেয়েছি আশা করি সঠিক বিচার পাব। সেই প্রেক্ষিতে আমার ১০ লক্ষ টাকার পাট ফেরত চাওয়ার জোর দাবী করছি।
‎এ বিষয়ে বেলকুচি থানার সাব ইন্সপেক্টর আয়নাল ইসলাম বলে ঘটনার স্থলে আমি গিয়েছিলাম অভিযোগের বিষয়টির সত্যতা পেয়েছি এবং আসামী পক্ষ নিজেও পাট কেটে নেয়ার কথা স্বীকার করেছে।
‎

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.