1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সাংবাদিককে হত্যাচেষ্টার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১ দেখেছেন

গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যা,সাভারে ৭১টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে হত্যাচেষ্টাসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা মামলা ও নির্যাতনের নিন্দা জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি ও সাভার উপজেলা সাংবাদিক সমিতি।

শনিবার (১৬ই আগস্ট) সকাল সাড়ে এগারটায় আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকের ওপর যারা হামলা চালিয়েছে, তারা সমাজের শত্রু। সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, আর সেই সত্য প্রকাশ করলেই তাদের ওপর এমন বর্বর হামলা চালানো হয়। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করার দাবী জানান।

বক্তারা আরও বলেন, অনিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের ওপর যে মিথ্যা মামলা ও নির্যাতন চলছে, তা বন্ধে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। যদি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।

সংহতি প্রকাশ করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, আমরা সংবাদ কর্মীদের পাশে সব সময় রয়েছি। সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি। তারাই আমাদের ভাই। সাংবাদিক পুলিশ সবসময় এক সাথে পথ চলতে হয়। তবে আমাদের অন্যায় কিছু পেলে আমাদের সাথে সাথে ধরিয়ে দিবেন। তবে তাদের উপর হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছি। আশা করি দ্রুত চার্জশিট দিয়ে অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে।

আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম সৌরভ বলেন, “অনিকের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সাংবাদিক সমাজকে স্তব্ধ করে দেওয়ার একটি পরিকল্পিত চক্রান্ত। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

সাধারণ সম্পাদক আসলাম হাওলাদার (সাকিব) বলেন, “গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা সাংবাদিকদের ওপর হামলা চালায়, তাদের পেছনে কাদের মদদ রয়েছে, তা খতিয়ে দেখা দরকার। অপরাধীরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।”

এসময় সাভার উপজেলা সাংবাদিক সমিতি সভাপতি মোঃ সোহেল রানা বলেন আশুলিয়া সাভার ও ধামরাইয়ের সকল সাংবাদিক এখন এক জোট তাই সাংবাদিকদের দিকে আঙুল তুললে সে যত বড় মাফিয়াই হোন তার বিষদাত ভেঙে দেওয়া হবে।

এ কর্মসূচিতে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করা হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.