1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

চুরির অপবাদে দারোয়ানকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১০৯ দেখেছেন

রনি পারভেজ চান্দগাঁও থানা প্রতিনিধি: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় চুরির অপবাদ দিয়ে দারোয়ানকে পিটিয়ে হত্যার অভিযোগে ভবন মালিকের দুই স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এঘটনায় পলাতক রয়েছে হত্যাকাণ্ডে অভিযুক্ত ভবন মালিক ও তার ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী দারোয়ানের নাম মো. শহীদুল্লাহ। তিনি বাঁশখালী উপজেলা বাহাড়ছড়া ইউনিয়নের বাসিন্দা সিরাজ আহম্মদের ছেলে। শহীদুল্লাহ চান্দগাঁও থানার বাস টার্মিনাল ছিদ্দিক ম্যানশনে দারোয়ান হিসেবে চাকরি করতেন। গত রোববার (৭ এপ্রিল) চুরির অপবাদ দিয়ে তাকে ভবনের মালিক মো. আবু ছিদ্দিক, তার ছেলে শাওন, শ্যালক ফোরকানসহ কয়েকজন আত্মীয় মিলে পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের বিষয়টি গোপন করে অভিযুক্ত অসুস্থতাজনিত মৃত্যুর কথা বলে ভুক্তভোগীর মরদেহ স্বজনদের বুঝিয়ে দেন।

দাফনের আগে গোসলের সময় নিহতের দেহে জখমের চিহ্ন দেখে আঁতকে উঠেন স্বজনরা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত হয় পুলিশও। এরপরও অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ভবন মালিকের দুই স্বজনকে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.