ঘটিকার সময় অত্র দপ্তরের গোপন তথ্য ও প্রত্যক্ষ সহযোগীতায় পাবনা পৌরসভার ১০নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত সাবেক কাউন্সিলর আছাদুল রহমান রাজিবকে আটক করে পাবনা ডিবির কাছে হস্তান্তর করা হয়। আটক রাজিবের বিরুদ্ধে পুলিশের উপর হামলার মামলাসহ একাধিক মামলা রয়েছে।
আটক ওয়ার্ড কাউন্সিলর রাজিব এলাকায় আত্মগোপন করে আছে এমন তথ্যের ভিত্তিতে অত্র দপ্তরের ০১জন সহকারী পরিচালক ০৭জন এনএসআই সদস্য রাজিবের গতিবিধি গোপনে নজরদারী করা হয়। আটক রাজিব আজ ঈশার নামাজ পড়তে পাবনা পৌরসভার গাংকুলা মসজিদে প্রবেশ করেছে বিষয়টি মাঠ পর্যায় হতে উপপরিচালক, পাবনাকে জানায়। উপপরিচালক এনএসআই পাবনা তাৎক্ষণিকভাবে ০১জন সহকারী পরিচালকের নেতৃত্বে ১০জন এনএসআই সদস্য উক্ত এলাকায় পাঠায় এবং পাবনা পুলিশ সুপারকে জানায়। আটক রাজিব ঈশার নামাজ শেষে মসজিদ থেকে বের হলে পুলিশ আসতে দেরী হওয়ায় এনএসআই এর সদস্যরা স্থানীয় জনসাধারণের সহায়তায় তাকে আটক করে এবং ও পরবর্তীতে ডিবি পুলিশ উপস্থিত হলে তাদের কাছে রাজিবকে হস্তান্তর করা হয়। আটক ওয়ার্ড কাউন্সিলর আছাদুল রহমান রাজিবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।