1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

খুলনায় আদালতের সামনে থেকে চাপাতি সহ যুবক আটক।

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনায় আদালতের সামনে থেকে তিনটি চাপাতি সহ মানিক হাওলাদার নামের এক যুবককে আটক করেছে সেনা বাহিনীর সদস্যরা। আজ বেলা ১২ টার দিকে আটক করা হয়। এ ঘটনার পর আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আটক মানিক হাওলাদারের নামে খুলনার দৌলতপুর এবং আড়ংঘাটা থানায় চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। সে সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানবাগ এলাকার বাসিন্দা মোদাচ্ছের হাওলাদারের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এডিসি কোর্ট প্রসিকিউশন মো: হুমায়ুন কবীর। তিনি বলেন, পৌনে ১২ টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১/২ ও ৩ আদালতের সামনে কয়েকজন যুবক মানিককে ধরে রেখেছিল। এসময়ে মানিক উপস্থিত কোর্ট পুলিশের সাহায্যে চায়। পরবর্তীতে কোর্ট পুলিশ তাকে হেফাজতে নেয়। এর কিছুক্ষন পর সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আদালত প্রাঙ্গনে উপস্থিত হয়ে মানিককে তাদের হেফাজতে নেয়। তার পিঠে থাকা ব্যাগ তল্লাসি করে তিনটি ধারালো চাপাতি বের করে। সেনা বাহিনীর সদস্যেদের বরাত দিয়ে তিনি আরো জানায়, মানিকের সাথে আরো কয়েকজন সন্ত্রাসী ছিল। সেনাবাহিনীর তৎপরতায় পালিয়ে গেলেও মানিক আদালত চত্বরে এসে আশ্রয় নিতে ব্যর্থ হয়। মানিক হাওলাদার খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু” বি” কোম্পানীর সদস্য। সোনাডাঙ্গা থানার একটি হত্যা মামলায় আজ অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের হাজিরার দিন ধার্য ছিল। তাদের কাউকে ঘায়েল করার জন্য সে এখানে এসেছিল বলে চাউর উঠেছে। সেনাবাহিনীর সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে গেছে। এঘটনার পর পরই আদালত চত্বরে নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.