1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান

সিংগাইরে পুলিশ ফাঁড়ি ভাঙচুর ও বিস্ফোরণ মামলায় দুই ভাই গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পুলিশ ফাঁড়ি ভাঙচুর ও বিস্ফোরণ দ্রব্য মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—ধল্লা ইউনিয়নের ধল্লা গান্দারদিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিন গাদুর দুই ছেলে, ইয়াবা হুমায়ুন (৪০) এবং তার ছোট ভাই স্থানীয় ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজান মেম্বার (৩৮)।
রবিবার (১০ আগস্ট) দুপুরে সদর থানার ডেফলতলী এলাকা থেকে সিংগাইর থানা পুলিশ বিশেষ অভিযানে তাদের আটক করে। বিষয়টি সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, ইয়াবা হুমায়ুন ধল্লা পুলিশ ফাঁড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনার সঙ্গে জড়িত। অন্যদিকে মিজান মেম্বার সিংগাইর পৌরসভার আড্ডা ক্যাফের সামনে সংঘটিত বিস্ফোরণ মামলার অন্যতম আসামি। এছাড়া, থানা পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার চার্জশিটেও দুই ভাইয়ের নাম রয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, গত ১৫ এপ্রিল সকালে সিংগাইর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাংবাদিক মাসুম বাদশাহকে হামলা করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি বর্তমানে তদন্তাধীন।
এছাড়া, চাঞ্চল্যকর গোবিন্দল গ্রামের চার হত্যার একটি পিটিশন মামলায়ও মিজান মেম্বারের নাম রয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি তৌফিক আজম।
স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে নানা সুযোগ-সুবিধা ভোগ করার পর সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দুই ভাই বিএনপিতে যোগদানের চেষ্টা চালায়। তবে স্থানীয় রাজনৈতিক মহলে তাদের বিতর্কিত অতীতের কারণে নতুন দলে অবস্থান শক্ত করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.