1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

জনগনকে বিভ্রান্ত করতে কিছু মহল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: হাফিজ

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

জনগনকে বিভ্রান্ত করতে কিছু মহল” পিআর” পদ্ধতিতে নির্বাচন করতে চায়। আমরা চাই মানুষ প্রার্থীর ব্যক্তিত্ত্ব, যোগ্যতা ও সততা দেখে ভোট দিক। জনগনও আমাদের সাথে একমত। বিগত ১৭ বছরে সংগ্রাম লড়াই করে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে এসেছি। অনেক নেতাকর্মী প্রান দিয়েছেন। অথচ এর সুযোগ নিচ্ছে কয়েকটি রাজনৈতিক দল।  ৯ আগষ্ট বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে” ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও গনতন্ত্র প্রতিষ্ঠায় শহিদ জিয়া ” শীর্ষক আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন বীর বিক্রম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগর ও জেলা শাখা এই সভার আয়োজন করে। মুক্তিযুদ্ধ ও গনতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু যুদ্ধের পর শেখ মুজিব যেমন বাকশাল প্রতিষ্ঠার পায়তারা করেছিলেন, ঠিক তেমনি আজও ২৪ সালের গনঅভ্যুত্থানকে ভিন্নভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আমি গর্ব করে বলতে পারি বিএনপি ও বিএনপির হাজারো নেতাকর্মী একাওরের মতো ২০২৪ সালে বুক পেতে দিয়েছেন। যাদের রক্তের বিনিময়ে আজ আমরা মুক্ত। একাওরের স্মৃতিচারন করতে গিয়ে তিনি আরো বলেন, আমরা দেখেছি প্রকৃত মুক্তিযোদ্ধারা ছিলেন, লুঙ্গি ও গামছা পরা, খেটে খাওয়া অসহায় বাঙালি। কিন্তু স্বাধীনতার পর দেখলাম বড়লোকের ছেলেরা মুক্তিযোদ্ধার পরিচয় নিয়ে নিয়েছে। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত।বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি আহবায়ক মো: মনিরুজ্জামান মন্টু এবং খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগর সভাপতি শেখ আলমগীর হোসেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.