1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিকাহ রেজিস্ট্রার ও কলেজ শিক্ষক একই ব্যক্তি, অভিযোগের তদন্তে খোঁজ মিলছে না অভিযোগকারীর চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী

সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে পাঁচবিবিতে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা এবং ঢাকায় সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৯ আগস্ট সকাল ১০ টা ৩০ মিনিটে পাঁচবিবি উপজেলার পাঁচমাথা চত্বরে পাঁচবিবি মডেল প্রেসক্লাব ও পাঁচবিবি উপজেলা প্রেসক্লাব আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, গত ৭ আগস্ট রাত ৮ টার দিকে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ ও প্রতিকার পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। এর একদিন আগেই, ৬ আগস্ট বাংলাদেশ আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে সন্ত্রাসীরা ইট দিয়ে পা থেতলে দেয়।

পুলিশ প্রশাসনের ব্যর্থতা এবং অপরাধীদের লাগামহীন দৌরাত্ম্যে দেশে সাংবাদিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে—এমন অভিযোগ করে বক্তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দেশের কণ্ঠ প্রতিকার জেলা প্রতিনিধি আহসান হাবিব, পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী ও দেশ বুলেটিন উপজেলা প্রতিনিধি শামীম হোসেন,পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি আহসান হাবিব,মুভি বাংলা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি গোলাম মোরশেদ, এনটিভি (মাল্টিমিডিয়া) জয়পুরহাট ও পাঁচবিবি প্রতিনিধি মনোয়ার হোসেন, দৈনিক ভোরের চেতনার উপজেলা প্রতিনিধি গোলাম মোওলা, দৈনিক রূপবানীর উপজেলা প্রতিনিধি ইদ্রিস আলী, দৈনিক পথে প্রান্তরের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী এবং দৈনিক পুনরুত্থানের উপজেলা প্রতিনিধি ফারহান ইসলাম,দৈনিক ঘোষনাপত্র উপজেলা প্রতিনিধি গোলাম মর্তুজাসহ সকল পাঁচবিবি উপজেলা প্রেসক্লাব ও মডেল প্রেসাক্লাবের সাংবাদিক উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, বারবার সাংবাদিকরা হামলার শিকার হলেও সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এখনই যথাযথ পদক্ষেপ না নিলে মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.