1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

দর্শনায় ২১ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ২১টি স্বর্ণের বার জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৬ বিজিবি)। এ সময় আবদিন মিয়া নামের এক চোরাকারবারীকে আটক করা হলেও তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

৭ আগস্ট) রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানানো হয়, ভারত সীমান্ত হয়ে স্বর্ণ চোরাচালানের একটি গোপন সংবাদের ভিত্তিতেবৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির আওতাধীন ইশ্বরচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল। অভিযানের সময় সীমান্ত পিলার ৭৫/৩-এস হতে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইশ্বরচন্দ্রপুর গ্রামে অবস্থানকালে মোটরসাইকেলযোগে ২ জন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাদের থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়, অপরজন পাশের পুকুরে ঝাঁপ দেয়। পরবর্তীতে বিজিবি টহলদল পানিতে নেমে তাকে আটক করে। আটকের সময় তার দেহ তল্লাশিকালে স্কচটেপ মোড়ানো একটি প্যাকেট এবং পুকুরে ফেলে দেওয়া আরও একটি প্যাকেট উদ্ধার করে বিজিবি। উভয় প্যাকেট খুলে মোট ২১টি স্বর্ণের বার পাওয়া যায়। এছাড়াও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং নগদ ২০২ টাকা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণবারগুলোর ওজন ২,৪৪৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা। এ ঘটনায় নায়েক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন। আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর ও জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.