1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ২৮ জনের সনদ বাতিল ও বহিষ্কার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি)-তে বিভিন্ন সময় সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে বাংলাদেশ ছাত্রলীগের পাবিপ্রবি শাখার ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে ৬ জনকে আজীবনের জন্য বহিষ্কার, ৪ জনকে ৩ বছরের জন্য বহিষ্কার, ৭ জনকে ৩ বছরের জন্য স্থগিত এবং ১১ জনের শিক্ষাগত সনদ আজীবনের জন্য বাতিল করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ২৬ জুলাই অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৭৩তম রিজেন্ট বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়টিতে ছাত্ররাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই সংশ্লিষ্টরা বিশ্ববিদ্যালয়ের বিধিমালার পরিপন্থীভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.