1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

খুলনা নগরীতে চরমপন্থী নেতা শাহাদাতকে কুপিয়ে ও গুলি করে হত্যা

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনায় চরমপন্থী নেতা শেখ শাহাদাত হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ৫ আগষ্ট রাত ৮ টায় নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। শাহাদাত নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পুর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। দীর্ঘ দেড় যুগ কারাভোগের পর চলতি বছর তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি স্বাভাবিক জীবন যাপন করছিলেন। নগরীর সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, একদল সন্ত্রাসী তাকে ধাওয়া করে সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে কুপিয়ে ও গুলি করে জখম করে। স্থানীয় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ৯ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশের একটি সুত্র জানায়, শাহাদাতের বিরুদ্ধে বোমা মেরে দুই পুলিশ সহ একাধিক হত্যা মামলা ছিল। কিছু মামলায় তিনি খালাস ও কয়েকটিতে জামিনে ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.